খবর লাইভ : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে জিতেছিলেন বায়রন। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যেই দলবদল। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই দলে যোগ দিলেন তিনি। সোমবার, সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। তাঁকে উত্তরীয় পরিয়ে […]

