খবর লাইভ : সূর্যের আরও কাছে ইসরোর সৌরযান আদিত্য-এল১। ইসরোর বেঙ্গালুরুর অফিস থেকে মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মঙ্গলবার সৌরযানের কক্ষপথ দ্বিতীয় বার বদল করা হল। মঙ্গলবার ভোর তিনটে নাগাদ ইসরোর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, আদিত্য-এল১-এর দ্বিতীয় বারের কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া সফল হয়েছে। এর ফলে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে। পৃথিবী থেকে আরও দূরে সরে গিয়েছে মহাকাশযানটি। […]

