নদিয়ার হাঁসখালির নির্যাতিতার বাবা এবং মা অসুস্থ। দু’জনকেই ভর্তি করানো হয়েছে স্থানীয় হাসপাতালে। বুধবার সকালে তাঁদের ভর্তি করানো হয় বগুলা গ্রামীণ হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নিহত নাবালিকার বাবার ডিহাইড্রেশন দেখা দিয়েছে। মা জ্বরে আক্রান্ত। মেয়ের মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন দু’জনেই। দু’জনকে চিকিৎসার জন্য বগুলা গ্রামীণ হাসপাতালে […]

