খবর লাইভ :দলের বিধায়ক তথা গুরুত্বপূর্ণ নেতা তাপস রায়ের প্রকাশ্য আক্রমণের পর এক দিন কেটে গেলেও এখনও নীরবই রয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি ওই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন কি না বা কোনও অভিযোগ জানিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। এ-ও স্পষ্ট নয় যে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিষয়টিকে কী ভাবে দেখছেন। […]

