খবর লাইভ : এসএসসি দুর্নীতি তদন্তে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের তিনটি সম্পত্তির হদিশ মিলেছে। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু’টি ফ্ল্যাট এবং একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু’টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন ভিআইপিরাও। দু’টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। […]

