খবর লাইভ : মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) পুনেতে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র এক উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করেছে। ওই আধিকারিক পাকিস্তানের গুপ্তচর সংস্থার হানিট্র্যাপে পা দিয়েছিলেন বলেই মনে করছেন এটিএস কর্তারা। তিনি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র-সহ ডিআরডিওর বেশ কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে সরকারি তথ্যের গোপনীয়তার ধারায় মামলা দায়ের করা হয়েছে। […]

