খবর লাইভ : ফের আইআইটি-র এক ছাত্রের রহস্যমৃত্যু। এ বার দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধার হস্টেলের ঘর থেকে। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ার দেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বায়ো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে দেখা যাচ্ছিল না। সহপাঠীরা জানিয়েছেন, সোমবার রাতে […]

