খবর লাইভ : গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। তাপমাত্রাও কমেছিল কয়েক ডিগ্রি। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। […]

