খবর লাইভ : বিশ্বভারতী এবং নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি বিবাদের মামলার আজও কোনও নিষ্পত্তি হল না। বুধবার শুনানিতে দু’পক্ষের আইনজীবী তাঁদের স্বপক্ষে যুক্তি দেন। বোলপুর ভূমি আধিকারিক জানান, দু’পক্ষের শুনানির বিষয় তিনি উচ্চপর্যায়ে জানাবেন। তাদের সিদ্ধান্ত দু’পক্ষকে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ১৩ শতক জমি নাকি জবরদখল করে রেখেছেন অমর্ত্য সেন। বিশ্বভারতীর আইনজীবী […]

