খবর লাইভ : ভারত ও চিনের মধ্যে সীমান্ত সংঘাত আলোচনার মাধ্যমে মেটাতে আগ্রহী বেজিং। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই বার্তাই দিলেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং। জানালেন, ‘দুই দেশের সীমান্ত সমস্যা অত্যন্ত জটিল। মেটাতে সময় লাগবে। তবে সীমান্তে শান্তির লক্ষ্যে সীমানা নির্ধারণে আলোচনায় আগ্রহী আমরা।’ গত ২৬ জুন চিনের কিংডাওতে সাংহাই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী […]

