খবর লাইভ : ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারমধ্যেই নয়া বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। বুধবার সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্র অরবিন্দ ভবনের ভিতরে ঢুকতে দেখা যায় সেনার পোশাক পরিহিত ২০ জনকে। বৃহস্পতিবারই এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পুলিশ আগেভাগেই জানিয়েছিল, এই মামলায় লালবাজারে তলব করা হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে। কিন্তু এই মামলায় শুধু […]

