খবর লাইভ : অসুস্থ শাস্ত্রীয় সংগীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অজয় চক্রবর্তী। বৃহস্পতিবার রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান শিল্পীকে। সূত্রের খবর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করানো হবে তাঁর। ইতিমধ্যেই বিভিন্ন টেস্ট হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর পরিবারের তরফে এই সম্পর্কে কিছু জানানো না হলেও হাসপাতাল সূত্রে খবর পন্ডিত অজয় চক্রবর্তী আপাতত ভালো আছেন। […]

