খবর লাইভ : গতকাল, বুধবার ভোটের প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকায় জনসংযোগে বেরিয়েছিলেন তৃণমূলের এই সুবক্তা যুবনেতা। গ্রামের ভিতর সরু রাস্তা দিয়ে যাচ্ছিল দেবাংশুর প্রচার গাড়ি। একেবারে সামনে টোটোয় মাইক লাগানো ছিল। তারপর বাইকে চেপে দলীয় সমর্থকদের সঙ্গে গ্রাম পরিক্রমা করছিলেন দেবাংশু। তখনই গ্রামের একটি জায়গায় পূর্ব পরিকল্পিতভাবে […]

