খবর লাইভ : চাপের মুখে নতিস্বীকার আফগানিস্তানের বিদেশমন্ত্রীর। ভারত সফরে এসে গত শুক্রবার আফগান বিদেশমন্ত্রীর আমির খান মুত্তাকির ডাকা সাংবাদিক বৈঠকে কোনও মহিলা সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যা নিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। এমনকি এনিয়ে কেন্দ্রের বিরুদ্ধেও সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা। এই পরিস্থিতিতেই রবিবার নয়াদিল্লিতে আরেকটি সাংবাদিক বৈঠক ডেকেছেন মুত্তাকি। […]
Tag: Afganistan
দিল্লিতে আফগান মন্ত্রীর সাংবাদিক বৈঠকে ব্রাত্য মহিলা সাংবাদিকরা, বিতর্ক তুঙ্গে
খবর লাইভ : ভারত সফরে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন তিনি। কিন্তু অভিযোগ, এই বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না। এই বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতানেত্রীরা। তবে বিতর্ক বাড়তেই এনিয়ে নীরবতা ভেঙেছে ভারতের বিদেশমন্ত্রক। আফগান বিদেশমন্ত্রীর সাংবাদিক […]
ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত ৮০০, ত্রাণ পাঠাচ্ছে ভারত
খবর লাইভ : আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ২,৬০০ জন। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে কুনার এবং নানগারহার প্রদেশ দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে জোর তৎপরতার সঙ্গে কাজ করে চলেছেন। সূত্রের খবর, রবিবার গভীর রাতে আফগানিস্তানের বসাওয়ুল […]
ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ৪৯
খবর লাইভ : সোমবার ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব আফগানিস্তান। এতে প্রায় ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আহতের সংখ্যাটাও অনেক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। যদিও আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে ওই কম্পনের মাত্রা ছিল ৬। এরপর আফটারশকে বেশ কয়েকবার […]
মৃত্যুপুরী আফগানিস্তান! ভূমিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম, মৃতের সংখ্যা ২ হাজার পার
খবর লাইভ : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ইতিমধ্যে ২ হাজারের গণ্ডি টপকেছে। শনিবার আফগানিস্তানে অল্প সময়ের ব্যবধানে পর পর তিনবার কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ৩২০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয় মৃতের সংখ্যা বর্তমানে […]





