খবর লাইভ : বৃষ্টি হচ্ছিল কদিন ধরেই। আর তারই জেরে আন্ডারপাসে জমে গিয়েছিল জল। কিন্তু তার পরিণতি যে এমন মর্মান্তিক হবে বুঝতে পারেননি ওই তরুণীও। রবিবার মধ্য বেঙ্গালুরুর কেআর সার্কেলে একটি আন্ডারপাসে জলমগ্ন অবস্থায় গাড়িতে এক প্রযুক্তিবিদ মারা যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী ২২ বছর বয়সী, তার নাম ভানুরেখা। তিনি ইনফোসিসে চাকরি করতেন। […]

