খবর লাইভ : সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দ্রুত আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মমতা। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আদালতে গিয়েছে ইডি-তৃণমূল দুতরফই। পুরো বিষয়টি নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে বিজেপি। প্রশ্ন উঠেছে, কেন সেদিন এত তৎপর হলেন মুখ্যমন্ত্রী? […]

