আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক শুরু, পর্ষদের নির্দেশিকা মেনে চলুন

খবর লাইভ : আজ, সোমবার ২ ফেব্রুয়ারি জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী৷ পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ২টো পর্যন্ত। পরীক্ষায় বসার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরীক্ষার্থীরা৷ তবে প্রস্তুতির মাঝেই মনে রাখা দরকার পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী৷ এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷ সকাল ১০. ৪৫ থেকে প্রশ্ন বিতরণ শুরু হবে। ১১ টা থেকে পরীক্ষা শুরু হবে। দুপুর ২ টো পর্যন্ত চলবে। এমনটাই জানিয়েছে মাধ্যমিক বোর্ড৷
পাশাপাশি, পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ৷ পর্ষদের কড়া নির্দেশিকায় এমন কিছু বিষয় রয়েছে, যা না মানলে পরীক্ষা বাতিল হতে পারে।

পরীক্ষার হলে কী কী নেওয়া জরুরি?
১. পরীক্ষা কক্ষে অবশ্যই আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে।
২.পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও অভিভাবকের প্রবেশ নিষিদ্ধ।
৩.পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না৷ করলে পরীক্ষা বাতিল হতে পারে।
৪. স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না।
৫. পরীক্ষা শেষ হবে দুপুর ২টোয়। তার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হওয়া যাবে না।
৬. নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে
৭.পরীক্ষার খাতায় নির্ধারিত স্থানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যা সচল থাকবে ২৪ ঘণ্টাই। সেন্ট্রাল কন্ট্রোল রুমে যে নম্বরগুলির মাধ্যমে যোগাযোগ করা যাবে, সেগুলি হল— ০৩৩ ২৩২১ ৩৮১৩, ০৩৩ ২৩৫৯ ২২৭৭ এবং ০৩৩ ২৩৩৭ ২২৮২। পর্ষদের কন্ট্রোল রুমের কলকাতার আঞ্চলিক অফিসে ০৩৩ ২৩২১ ৩৮১১, বর্ধমানের আঞ্চলিক অফিসে ০৩৪ ২২৬৬ ২৩৭৭, মেদিনীপুরের আঞ্চলিক অফিসে ০৩২ ২২২৭ ৫৫২৪ এবং উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসে ০৩৫ ৩২৯৯ ৯৬৭৭ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এ ছাড়াও খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন হিসাবে আরও তিনটি নম্বর দেওয়া হয়েছে– ০৩৩ ২৩২১ ৩০৮৯, ০৩৩ ২৩২১ ৩৮১৬, ০৩৩ ২৩২১ ৩২১৬। এই নম্বরগুলিতে সভাপতি, সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago