মমতার মৃত্যুঘণ্টা বাজাতে ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে  আজই মিমের সঙ্গে জোট হুমায়ুনের

খবর লাইভ : মাসখানেক পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার ঠিক আগে বাংলার রাজনীতিতে নয়া মোড়। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আসাদুদ্দিন ওয়াইসির দল  মিম-এর সঙ্গে জোট গঠনের ঘোষণা করেছেন। শনিবার বহরমপুরে আনুষ্ঠানিকভাবে এই জোট ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। যদিও ওই কর্মসূচিতে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি উপস্থিত থাকবেন না, তবুও সংখ্যালঘু ভোটব্যাঙ্কের নিরিখে এই জোটকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

হুমায়ুন কবীর জানান, বিধানসভা নির্বাচনের আগে এই জোটের মাধ্যমে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে। তিনি আগেই ঘোষণা করেছিলেন, শনিবার রেজিনগরের মরাদিঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ‘মেগা সমাবেশ’ থেকে আগামী নির্বাচনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁর দাবি, ওই সমাবেশে অন্তত ১০ লক্ষ মানুষের উপস্থিতি থাকবে এবং সেখান থেকেই তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে রাজ্যব্যাপী আন্দোলনের সূচনা হবে।

এর মধ্যেই বিধানসভা নির্বাচনের আগে হুগলি জেলাজুড়ে দলবদলের রাজনীতি নতুন করে চর্চায় উঠে এসেছে। জেলার সপ্তগ্রাম, মগরা ও বাঁশবেড়িয়া এলাকার একসময়ের প্রভাবশালী নেতা দেবব্রত বিশ্বাস ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বিজেপি ছেড়ে পুরনো দলে ফেরার পর দেবব্রত বলেন, বিজেপি তাঁকে ঠিকভাবে গ্রহণ করেনি বলেই তিনি তৃণমূলে ফিরে এসেছেন।

হুমায়ুন কবীর জানান, ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় নির্মাণ কাজ শুরুর আগে প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতিতে দেড় ঘণ্টা ধরে কোরান পাঠ করবেন। এর পরেই আনুষ্ঠানিকভাবে মসজিদের নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হুমায়ুন কবীর। সেই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসলিম মানুষের জমায়েত হয়েছিল। ওই ঘটনার পর থেকেই তাঁর ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক আরও তীব্র হয়।

এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে একটি ‘মেগা সমাবেশ’-এর ঘোষণা করেছেন হুমায়ুন কবীর। তিনি দাবি করেছেন, ওই সমাবেশে প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত করার লক্ষ্য নেওয়া হয়েছে। সমাবেশের ঠিক একদিন আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে হুমায়ুন কবীর ঘোষণা করেন, আগামী মার্চ মাসে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সমাবেশের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘মৃত্যুঘণ্টা’ বাজবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago