খবর লাইভ : আনন্দপুরের ভয়ংকর অগ্নিকাণ্ডে নিখোঁজদের খোঁজ কি আদৌ মিলবে, এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এই সব মানুষদের পরিজনদের হাহাকার, উদ্বেগে ভারী এলাকার বাতাস৷ ইতিমধ্যে নেমেছে জেসিবি। ধ্বংসস্তুপের মধ্যে আদৌ কি মিলবে কারও খোঁজ, তার জন্য অধীর অপেক্ষায় পরিজনরা।
এখানে বেশির ভাগ কর্মীরাই এসেছিলেন মেদিনীপুর থেকে, পরিবারের জন্য অন্ন সংস্থানের জন্য। অসহায় পরিবারদের জন্য ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস। বৃহস্পতিবার সংগঠনের পক্ষে মিছিল সমাবেশে এই দাবি তোলা হয়। উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কোনও শ্রমিককে কাজে না লাগানো, এই ঘটনার তদন্ত, দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। পরিবার পিছু একজনের চাকরিরও দাবি করেন।
সিটুর পক্ষে আনন্দপুরের মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি তোলা হয়েছে। সংগঠনের দুই নেতা সুদীপ দত্ত, এলামারাম করিম এই দাবি করে রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন। কাজের জায়গা কার্যত মৃত্যু ফাঁদ বলে তাঁদের অভিযোগ।অন্যদিকে আদালতের অনুমতি নিয়ে আজ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ওখানে যাবেন বলে জানা যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…