খবর লাইভ : আজ কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাজিকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখা গেছে। কলেজের গেটে পা রাখার সঙ্গে সঙ্গেই একদল চিকিৎসা পড়ুয়া তার বিরুদ্ধে ‘চোর-চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন, যার ফলে তিনি অনুষ্ঠানস্থলে বক্তব্য রাখতে পারেননি এবং পরে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।
বিক্ষোভকারী ছাত্রদের একাংশ দাবি, নির্মল মাজি একসময় এই মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। সেই সময় তিনি পরীক্ষায় নম্বর কেটে দেওয়া বা পড়ুয়াদের ফেল করার হুমকি দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এই কারণে শিক্ষার্থীদের মধ্যে তার প্রতি দীর্ঘমেয়াদী ক্ষোভ তৈরি হয়েছে এবং আগেও তাকে কলেজ ক্যাম্পাসে স্বাগত জানানো হয়নি।
ঘটনাস্থলে ডাক্তার পড়ুয়ারা উচ্চস্বরে স্লোগান দেন, নির্মল মাজিকে স্বাগত জানাতে পারছি না… গো ব্যাক… গো ব্যাক…, নির্মল মাজি হায় হায়… নির্মল মাজি ধিক্কার…। উগ্র পরিস্থিতির কারণে অনুষ্ঠানের মঞ্চ থেকে তাঁকে নামিয়ে কলেজ গেট পর্যন্ত বিক্ষোভকারীরা আক্রমণ করে বলে জানা গেছে।
এই ঘটনায় কলেজের প্রতিষ্ঠা দিবসের আয়োজনে আচমকা উত্তেজনা তৈরি হওয়ায় চিকিৎসা ও প্রশাসনিক মহলেও ফের নানাজনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এর তিনদিন আগে গত শনিবার ‘চোর-চোর’ স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়।
সেদিন ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচি নিয়ে নারায়ণগড় ব্লকের ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের কসবা কমিউনিটি হলে হাজির হন তৃণমূল বিধায়ক সূর্যকান্ত অট্ট। কর্মসূচি শুরু হওয়ার আগেই আচমকা একদল যুবক তাঁকে ঘিরে ধরে স্লোগান তুলতে শুরু করে। বিক্ষোভকারীদের ভিড়েই দেখা যায় তৃণমূলের পতাকা। পরিস্থিতি সামলাতে না পেরে দৃশ্যত অস্বস্তিতে পড়েন বিধায়ক। শেষ পর্যন্ত কোনও বক্তব্য না রেখেই গাড়িতে উঠে এলাকা ছাড়েন তিনি।
অভিযোগ, বিধায়ক দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ও কর্মীদের অবহেলা করেছেন। এমনকি ভোটারদের অপমানজনক মন্তব্যও করেছেন বলে দাবি। শেখ বাপির কথায়, কসবা এলাকা থেকে তৃণমূল বরাবর ভালো লিড পেলেও বিধায়ক নাকি প্রকাশ্যে বলেছেন, এলাকা ‘গোয়ালঘর’ আর ভোটাররা ‘গরু’। যুব নেতার প্রশ্ন, “যাঁদের গরু বলে অপমান করা হয়েছে, আজ হঠাৎ তাঁদের কাছেই বা কেন আসতে হল?”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…