খবর লাইভ : ডিজি নিয়োগকে ঘিরে জট আরও জটিল আকার নিচ্ছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাট) নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। ফলে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
ক্যাটের নির্দেশ অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারকে ২৩ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ই-মেল ও বিশেষ বাহকের মাধ্যমে ইউপিএসসিতে ডিজিপি পদের জন্য এমপ্যানেলমেন্টের প্রস্তাব নতুন করে জমা দিতে বলা হয়। একই সঙ্গে ইউপিএসসিকে ২৮ জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক ডেকে নির্ধারিত নির্দেশিকা মেনে প্যানেল প্রস্তুত করে ২৯ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্যানেল হাতে পাওয়ার পর দ্রুত নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাও স্পষ্ট করে জানায় ট্রাইবুনাল।
ক্যাটের নির্দেশ মেনে রাজ্য সরকার গত ২১ জানুয়ারি ইউপিএসসিতে আটজন আইপিএস আধিকারিকের নামের তালিকা পাঠায়। তবে রাজ্যের তালিকা হাতে পাওয়ার পরেই ইউপিএসসি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় পুরো প্রক্রিয়াই নতুন করে আইনি জটিলতায় পড়েছে।
এই পরিস্থিতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বর্তমান ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারের ভবিষ্যৎ। গত দু’বছর ধরে তিনি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বে রয়েছেন। চলতি মাসের ৩১ জানুয়ারি তাঁর অবসর গ্রহণের কথা। তবে এখনও পর্যন্ত তাঁর মেয়াদ বাড়ানোর কোনও সরকারি অনুমোদন মেলেনি।
নিয়ম অনুযায়ী, ডিজি বা ওই স্তরের কোনও আধিকারিকের মেয়াদ বাড়াতে হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন আবশ্যক। রাজীব কুমারের ক্ষেত্রে সেই অনুমোদন পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। তা সত্ত্বেও রাজ্যের পাঠানো আটজনের তালিকায় তাঁর নাম থাকায় নতুন করে চাপানউতোর শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
সব মিলিয়ে, অবসর ঘনিয়ে আসা, আইনি লড়াই এবং নিয়োগ প্রক্রিয়ার অনিশ্চয়তার কারণে ডিজি নিয়োগ নিয়ে জল শেষ পর্যন্ত কোনদিকে গড়ায়, সেদিকেই এখন নজর প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…