আনন্দপুরে ভস্মীভূত গোডাউন থেকে উদ্ধার সাত জনের ঝলসানো দেহ, এখনও পর্যন্ত নিখোঁজ ২০

খবর লাইভ : প্রজাতন্ত্র দিবসের সকালে বিধ্বংসী আগুন। ঝলসে মৃত্যু হল সাত জনের। এখনও পর্যন্ত নিখোঁজ ২০ । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রজাতন্ত্র দিবসের ভোরে ভয়াবহ আগুন কলকাতায়।  আনন্দপুরে ফুড ডেলিভারি সংস্থার গোডাউন ভস্মীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও, ভেতরে বেশ কয়েক জন কর্মীর আটকে থাকার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। শেষ পাওয়া খবর অনুসারে অগ্নিকান্ডের ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে সাত জনের। এখনও নিখোঁজ কমপক্ষে ২০।

দমকল সূত্রে জানানো হয়েছে, কারখানার ভেতরে বিপুল পরিমাণ পাম অয়েল এবং গ্যাস সিলিন্ডার মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। এই দাহ্য সামগ্রীর কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে দমকল দ্রুত পৌঁছালেও প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভোরের দিকে আংশিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।

নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় রয়েছেন। তাঁদের দাবি, ফোনে কোনওভাবেই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। একটি ফোন এখনও রিং হচ্ছে বলে জানা গেলেও কেউ ধরছেন না।

অগ্নিদগ্ধ দেহগুলি সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে শনাক্ত করার পরিস্থিতি নেই বলে জানিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মধ্যে ১৭ জন কর্মী ডেকরেটার্স সংস্থার এবং বাকি ৩ জন মোমো প্রস্তুতকারী সংস্থার৷

আনন্দপুরের নাজিরাবাদের ওই গুদামে মূলত শুকনো, প্যাকেটজাত খাবার মজুত করা থাকত। মজুত রাখা হত ঠান্ডা পানীয়ের বোতলও। কী ভাবে সেখানে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়।
মনে করা হচ্ছে, গুদামের ভিতরে থাকা কর্মীদের গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এই ঘটনা ঘটে৷ দ্রুত ছড়িয়ে পড়ে আগুন৷ পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। মধ্যরাতে গুদামে ধোঁয়া দেখতে পেয়ে কয়েক জন দমকলকে খবর দেন।
সরু গলির ভিতরে গুদাম হওয়ায় প্রাথমিক ভাবে দমকলকে আগুন নেভানোর জন্য সমস্যায় পড়তে হয়েছিল। লম্বা পাইপ এনে জল দিতে হয়। বিকেলের দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে৷ তবে তারপরেও ধিকি ধিকি জ্বলছিল আগুন৷

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago