খবর লাইভ : অনেকদিন পর সূর্যকুমার যাদবের ব্যাটে ঝকঝকে একটি হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল। আর সেই দৌলতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করল টিম ইন্ডিয়া। তবে সূর্যকে যোগ্য সঙ্গত দিলেন ঈশান কিষান। প্রায় ২ বছর পর প্রত্যাবর্তন কীভাবে করতে হয় সেটা তিনি আজ দেখিয়ে দিলেন। ৩২ বলে ৭৬ রান করলেন তিনি। আর শেষবেলায় ২০০-র স্ট্রাইক রেটে ১৮ বলে অপরাজিত ৩৬ রান করলেন। পাঁচ ম্য়াচের এই টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
জোড়া উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। এছাড়া একটি করে উইকেট নেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া। আর সেই দৌলতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করল। প্রসঙ্গত, রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-২০ ম্য়াচের আয়োজন করা হয়েছে।
অন্যদিকে, নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ২৭ বলে অপরাজিত ৪৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন। অন্যদিকে, রাচিন রবীন্দ্র ২৬ বলে করলেন ৪৪ রান। প্রসঙ্গত, এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই ম্য়াচে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, আঙুলে চোটের কারণে অক্ষর প্যাটেল খেলতে পারেননি। প্রথম একাদশে হর্ষিত রানা এবং কুলদীপ যাদব এসেছেন। নিউজিল্যান্ডও তাদের দলে ৩ পরিবর্তন করেছেন।
সিরিজের ওপেনিং ম্যাচেই দেখা গিয়েছে টানটান উত্তেজনা। নাগপুরে আগুন পারফরম্যান্সের দৌলতে নিউজিল্যান্ডকে ৪৮ রানের বিশাল ব্যবধানে দুরমুশ করেছিল টিম ইন্ডিয়া। এবার সিরিজের দ্বিতীয় ম্য়াচটি রায়পুরে খেলা হবে। এই ম্য়াচটি জিতে ভারতীয় ক্রিকেট দল চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগোতে চাইবে।
ভারতীয় ক্রিকেট সমর্থকরা আরও একবার অভিষেক শর্মার থেকে ধামাকাদার ব্যাটিং প্রত্যাশা করছেন। এছাড়া বল হাতে আগুন ঝরাতে পারেন আর্শদীপ সিং। অন্যদিকে, নিউজিল্যান্ড বোলাররা আরও ভাল পারফরম্যান্স করতে মাঠে নামবেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…