ধনিয়াখালি হল্টের কাছে বেআইনিভাবে পুকুর থেকে মাটি কাটার অভিযোগ

খবর লাইভ : ফের রমরমিয়ে বেআইনিভাবে মাটি কাটার কাজ শুরু হুগলির ধনিয়াখালিতে। ধনিয়াখালি হল্ট স্টেশনের কাছে একটি পুকুর থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের। শুধু তাই নয়, মাটির গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার ফলে একদিকে যেমন রাস্তার চরম ক্ষতি হচ্ছে পাশাপাশি দুর্ঘটনা ঘটারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই এনিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয় লোকজন অভিযোগ জানিয়েছেন। স্থানীয় লোকজনের অভিযোগ, গত দু’বছর বেআইনি মাটির গাড়ির ধাক্কায় ধনিয়াখালি থানা এলাকায় মৃত্যু হয়েছে একাধিক সাধারণ মানুষের। যা নিয়ে প্রশাসন ও পুলিশের কাছে একাধিকবার অভিযোগও করা হয়েছে। তারপরেও এ বছর বেআইনি মাটি কাটার কাজ বন্ধ হয়নি।
প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘এভাবে দিনের পর দিন বেআইনিভাবে মাটির কাজ চলার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পুলিশ এই বেআইনি কাজ বন্ধ না করলে আমরা আন্দোলনের পথে যাব।’
যদিও যে ব্যক্তি মাটি কাটছেন সেই সাহিল হোসেন দাবি করেছেন তিনি সমস্ত নিয়ম মেনেই কাজ করছেন। সাহিল বলেন, আমি কোনও অবৈধ কাজ করছি না, সমস্ত নিয়ম মেনেই কাজ করছি।’
যদিও স্থানীয় মানুষ দাবি করেছেন, দিনের বেলায় কোনরকম অনুমতি নেই তবুও পুলিশ এই কাজ করতে দিচ্ছে। এ বিষয়ে ধনিয়াখালি থানার পক্ষ থেকে অদিতি ঘোষ বলেন, ‘সমস্ত নিয়ম মেনে কাজ করছে। দিনের বেলায় ও রাতে কাজের অনুমতি রয়েছে ওই ব্যক্তির কাছে।’
বেআইনি মাটির কাজ বন্ধ না হলে আগামী দিন পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় লোকজন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago