খবর লাইভ : রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি নিয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে উঠে এসেছে, ২০২১ সালে রোহতক-ভিত্তিক একটি সংস্থার কাছ থেকে আই-প্যাক যে ১৩.৫০ কোটি টাকার ‘আনসিকিউর্ড লোন’ পাওয়ার দাবি করেছে, সেই সংস্থাটির কোনও অস্তিত্বই সরকারি নথিতে নেই।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কলকাতায় আই-প্যাকের ডিরেক্টরের বাড়িতে ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ ঘিরে সংস্থাটি ইতিমধ্যেই রাজনৈতিক ঝড়ের মুখে। তার মধ্যেই আর্থিক লেনদেন সংক্রান্ত এই তথ্য নতুন করে বিতর্ক উসকে দিল।
রেজিস্ট্রার অব কোম্পানিজ-এর নথি খতিয়ে দেখে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০২১ সালের ১৭ ডিসেম্বরের একটি নথিতে আই-প্যাক রামাসেতু ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার কাছ থেকে ১৩.৫০ কোটি টাকা ঋণ নেওয়ার কথা ঘোষণা করে। ওই নথিতে ঋণদাতা সংস্থার ঠিকানা হিসেবে উল্লেখ করা হয় রোহতকের অশোকা প্লাজার তৃতীয় তলা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ওই ঠিকানায় এমন কোনও সংস্থা কখনও কাজই করেনি।
আরওসি-এর নথিতে ওই নামে কোনও সংস্থার রেজিস্ট্রেশনের কোন তথ্য নেই। বরং একই ঠিকানায় ২০১৩ সালে ওই নামে একটি সংস্থা ছিল। তবে সেই সংস্থাটি ২০১৮ সালের ৮ আগস্টেই আরওসি কর্তৃক বাতিল বা ‘স্ট্রাইক অফ’ হয়ে যায়, অর্থাৎ আই-প্যাকের ঘোষিত ঋণ লেনদেনের তিন বছর আগেই সংস্থাটি বন্ধ হয়ে যায়।
এখানেই শেষ নয়। ২০২৫ সালের ২৭ জুনের আরেকটি ঘোষণায় আই-প্যাক জানায়, তারা ২০২৪-২৫ আর্থিক বছরে ওই ১৩.৫০ কোটি টাকার ঋণের মধ্যে ১ কোটি টাকা ফেরত দিয়েছে এবং এখনও ১২.৫০ কোটি টাকা বকেয়া রয়েছে।
আরওসি নথি অনুযায়ী, ওই কোম্পানিটি কোম্পানিজ অ্যাক্ট ২০১৩-এর ধারা ২৪৮(১)-এর অধীনে বাতিল হয়, যা ব্যবসা শুরু না করা বা দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা সংস্থাগুলির ক্ষেত্রে প্রযোজ্য।
এই সংস্থাটির শেয়ারহোল্ডার ছিলেন ছ’জন বিক্রম মুঞ্জাল, সন্দীপ রানা, বিজেন্দর, বলজিৎ জাংরা, প্রদীপ কুমার এবং জগবীর সিং। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে প্রত্যেকেই জানিয়েছেন, সংস্থাটি কয়েক বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং আই-প্যাককে কোনও ঋণ দেওয়ার বিষয় সম্পর্কে তাঁরা কিছুই জানেন না।
আরওসি তথ্য অনুযায়ী, আই-প্যাক ২০১৫ সালের ১৩ এপ্রিল পাটনায় রেজিস্টার্ড হয় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে তাদের রেজিস্টার্ড অফিস কলকাতায় স্থানান্তরিত হয়। সংস্থার ডিরেক্টর ও শেয়ারহোল্ডার হিসেবে প্রতীক জৈন, ঋষিরাজ সিং এবং বিনেশ চন্দেলের নাম শুরু থেকেই অপরিবর্তিত রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…