খবর লাইভ : লজিক্যাল ডিসক্রিপ্যান্সি (তথ্যগত অসঙ্গতি)-র পাশাপাশি নো-ম্যাপিং ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানাল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, নো-ম্যাপিং এবং লজিক্যাল ডিসক্রিপ্যান্সি আছে যাদের, সেই ভোটারদের শুনানির জন্য ডাকা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপ্যান্সিদের তালিকা প্রকাশের কথা রয়েছে। তবুও নো-ম্যাপিং ভোটারদের তালিকাও প্রকাশ করা হবে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই সব তালিকা জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরও-দের কাছে রয়েছে। কমিশনের নির্দেশিকা আসার পরেই তা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে নো-ম্যাপিং ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬। ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ ভোটারের রয়েছে তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপ্যান্সি)। এ রাজ্যের প্রায় ১ কোটি ৪০ লক্ষ ব্যক্তিকে নথি যাচাইয়ের জন্য নোটিস দেওয়া হয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় তথ্যগত অসঙ্গতির নির্বাচন কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে বলে সোমবার শুনানিপর্বে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত এ সংক্রান্ত ১০ দফা নির্দেশিকা প্রকাশ করেছে। সেই সঙ্গে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে শুনানির সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। আগামী ৭ ফেব্রুয়ারি শুনানির শেষ দিন। ওই মাসের ১৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, শুনানির দিন বাড়ানো হতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…