বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন বিজেপির সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন

খবর লাইভ : মাত্র ৭২ ঘণ্টা আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে মনোনীত হয়েছেন নীতিন নবীন। দলীয় সূত্রের খবর, চলতি মাসের শেষে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

জানা গিয়েছে, রাজ্যে এসে নীতিন নবীন বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এই বৈঠকগুলিতে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করা হবে। মঙ্গলবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে শপথ নেন নীতিন নবীন। তার আগের দিন তিনি ওই পদে নির্বাচিত হন।

দলীয় সূত্র আরও জানিয়েছে, সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তিনি পশ্চিমবঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতে তিনি রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দলের নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে ও অমিত মালব্যর সঙ্গে বৈঠক করেন।

সূত্র অনুযায়ী, রাজ্যে সফরের সময় নীতিন নবীন দলের সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন মোর্চা, জেলা সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি বৈঠকে পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়েও দলের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা।

এই সম্ভাব্য সফর নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, এ ধরনের সফরে বিশেষ কোনও প্রভাব পড়বে না। তাঁর কথায়, এর আগেও কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলায় এসে নির্বাচনে জেতার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। জে পি নাড্ডাও বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বলেছিলেন তিনি দু’বার বাংলায় এসে সংগঠন দেখবেন। কিন্তু যখন বুঝলেন বাংলায় বিজেপির কোনও সম্ভাবনা নেই, তখনই তিনি কার্যত পিছু হটেন। নতুন কেন্দ্রীয় নেতারা আসতেই পারেন, তবে তাঁদেরও খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনে পরাজয়ের মুখ দেখে রাজ্য ছাড়তে হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago