গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ভাঙড়ে ফের বোমাবাজি, তৃণমূল সদস্যের ভাইকে লক্ষ্য করে হামলা

খবর লাইভ : বিধানসভা ভোটের দামামা এখনও সেভাবে বাজেনি, যদিও রাজনৈতিক হিংসা শুরু হয়ে গেছে। ফের রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সোমবার রাতে বাড়ি ফেরার পথে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। তৃণমূলের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বরং তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই বোমাবাজি।

ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তির নাম কামাল পুরকায়েত। তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ইব্রাহিম মোল্লার ভাই। কামালের দাবি, সোমবার রাত প্রায় ১টা নাগাদ তিনি কচুয়া এলাকা থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ বামুনিয়া এলাকায় পৌঁছতেই অন্ধকারের সুযোগ নিয়ে তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোঁড়া হয়। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশ। আহত কামাল পুরকায়েতের অভিযোগ, “আইএসএফের লোকেরাই আমাকে প্রাণে মারার জন্য বোমা মেরেছে।” তবে আইএসএফ নেতৃত্বের পাল্টা দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে, এর সঙ্গে দলের কোনও কর্মী জড়িত নয়।রাতের এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে এখনও পর্যন্ত থমথমে রয়েছে এলাকা। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় পুলিশি টহল চলছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago