খবর লাইভ : সকাল এবং সন্ধে শীতের আমেজ। কলকাতায় বেলা বাড়লে শীতের আমেজ উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। সোমবার থেকে উর্ধ্বমুখী পারদ। তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা-মাঝারি কুয়াশা। সকালের দিকে হালকা শিশির এবং কুয়াশার সম্ভাবনা।
মঙ্গলবারও স্বাভাবিকের নিচে তাপমাত্রা। ক্রমশ তাপমাত্রা বাড়বে। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস।সোমবার শ্রীনিকেতনে ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ।আপাতত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে। শনিবার পর্যন্ত উত্তুরে হাওয়া বইবে। আপাতত শীতের স্পেল বজায় থাকবে শনি/রবিবার পর্যন্ত।
তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বুধবারের পর পরবর্তী তিন-চার দিন প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…