খবর লাইভ : সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার থামার কোনও লক্ষণ নেই বাংলাদেশে। এবার একজন হিন্দু অটোচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মৃত যুবকের নাম সমীর দাস। বয়স ২৮ বছর।চট্টগ্রামের দাগনভূঁইয়ায় অটোচালকের ওপর এই নৃশংস হামলাটি ঘটে।
জানা গিয়েছে, একদল হামলাকারী সমীর দাস নামে ২৮ বছর বয়সি অটোচালককে পিটিয়ে এবং ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এমনকী, হামলাকারীরা সমীর দাসের ব্যাটারিচালিত অটোরিকশাটি কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সমীর ছিলেন কার্তিক কুমার দাস ও রিনা রানী দাসের বড় ছেলে।
ভারতের প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ধারাবাহিকতার এটি সর্বশেষ ঘটনা। জুলাই মাসে সিঙ্গাপুরে বিদ্রোহ সংগঠক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর প্রতিবেশী দেশটিতে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর বাংলাদেশে পর পর সংখ্যালঘু লাঞ্ছিত, আক্রমণ ও খুনের ঘটনা সামনে এসেছে।
১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি ২০২৪ সালের অভ্যুত্থানের পর থেকে অস্থিরতার মধ্যে রয়েছে। ইসলামপন্থী শক্তিগুলির পুনরুত্থানের ফলে হিন্দু-সহ ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে ফের উদ্বেগের জন্ম দিয়েছে। যারা মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম।
ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে যে, বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, সাম্প্রদায়িক সহিংসতা তত উদ্বেগজনক হারে বাড়ছে। নয়াদিল্লি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের প্রতি বৈষম্যের সমালোচনা করেছে।
গত সপ্তাহে ভারত জানিয়েছে, তারা প্রতিবেশী দেশটির পরিস্থিতিতে নজর রাখছে এবং আশা করে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনাগুলি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…