এবার শুনানিতে ডাকা হল মমতা সরকারের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে

খবর লাইভ : প্রথমে অভিনেতা দেব, তারপর কবি জয় গোস্বামী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর এবার এসআইআর প্রক্রিয়ার আওতায় শুনানিতে ডাকা হল মমতা সরকারের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য জুড়ে বিতর্ক ক্রমশ তীব্রতর হচ্ছে। অভিযোগ এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। এমনকী, এখন যে শুনানি পর্ব চলছে সেই বিষয়েও শাসক দলের মন্ত্রী সাংসদরা, যে ধরনের মন্তব্য করছেন তাতে সাধারণ ভোটার রীতিমতো বিভ্রান্ত । পরিচয় যাচাইয়ের নামে নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। অমর্ত্য সেন, মহম্মদ শামি ও অভিনেতা দেবের পর সেই তালিকায় যুক্ত হল প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশের নামও।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ার অংশ হিসেবেই লক্ষ্মীরতন শুক্লা ও অ্যাডমিরাল অরুণ প্রকাশকে পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন প্রাক্তন নৌবাহিনী প্রধান।

তাঁর বক্তব্য, এসআইআর ফর্মে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকলে সেই ফর্ম সংশোধন করা উচিত। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন। অ্যাডমিরাল প্রকাশ জানিয়েছেন, তিনি নিজের ও পরিবারের সদস্যদের জন্য ইতিমধ্যেই এসআইআর ফর্ম পূরণ করেছেন।

যদিও সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মহম্মদ শামি ও অভিনেতা দেবের জমা দেওয়া এসআইআর ফর্মে কিছু অনিয়ম পাওয়ায় তাঁদেরও শুনানির জন্য তলব করা হয়েছে। এসআইআর প্রক্রিয়া ঘিরে এই ঘটনাগুলি রাজ্য ও জাতীয় স্তরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago