জম্মু কাশ্মীরে পাকিস্তান সীমান্তে ভারতের দিকে উড়ে এল একাধিক ড্রোন, কিসের ইঙ্গিত

খবর লাইভ : আরও একবার জম্মু কাশ্মীরে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভারতের দিকে উড়ে এল একাধিক ড্রোন৷ যদিও সেনাবাহিনী তৎপর হয়ে দ্রুত ড্রোনগুলিকে নিশানা করায় সেগুলি ফের পাকিস্তানের দিকেই ফিরে গিয়েছে বলে খবর৷

শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, এ দিন জম্মু কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালকেও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী৷ জম্মুতে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সঙ্কেত দিতেই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল বলে সেনাবাহিনীর অনুমান৷ রবিবার এই দুই ঘটনার পরই নিরাপত্তা বাহিনী জম্মু কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে৷
সেনা সূত্রে খবর, রবিবার নিয়ন্ত্রণরেখার কাছে একাধিক জায়গায় পাকিস্তানের দিক থেকে সন্দেহজনক বেশ কয়েকটি ড্রোন উড়ে আসতে দেখা যায়৷ সন্দেহজনক ওই ড্রোনগুলি নজরে আসতেই তৎপর হয় সেনাবাহিনী৷ নৌশেরা সেক্টরে একটি ড্রোনকে গুলি করে নামানোর চেষ্টা করে সেনাবাহিনীকে৷ বাকি ড্রোনগুলিকে ধ্বংস করতেও পদক্ষেপ করা হয়৷ এর পরই ড্রোনগুলি সীমান্তের ওপারে ফিরে যায় বলে খবর৷
এদিন গভীর রাতে পুঞ্চ জেলায় মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোনকে উড়ে আসতে দেখা যায়৷ এর ঠিক মিনিট দশেক পরে রাজৌরি সেক্টরে খাব্বার গ্রামের উপরে দ্বিতীয় একটি ড্রোনকে উড়তে দেখা যায়৷ ড্রোনগুলি থেকে আলো জ্বলছিল নিভছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷ এরপর সাম্বার রামগড় সেক্টরে চক বরবল গ্রামের উপরে ড্রোনের মতো আরও একটি বস্তুকে উড়তে দেখা যায়৷ সেটি থেকেও একই ভাবে আলো জ্বলছিল নিভছিল৷
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় প্রথমে জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাঙ্কেতিক আদান প্রদান চিহ্নিত করে নিরাপত্তা বাহিনী৷ স্যাটেলাইট ফোন ব্যবহার করে সম্ভবত অনুপ্রবেশকারীদের সঙ্কেত দেওয়া হচ্ছিল৷ এর পরই সীমান্ত এলাকায় সন্দেহজনক ড্রোনের গতিবিধি শুরু হয়৷ দুটি ঘটনার মধ্যে কী সম্পর্ক রয়েছে, তা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী৷ সেনাবাহিনী, বিএসএফ, এসওজি এবং জম্মু কাশ্মীর পুলিশ যৌথ ভাবে অভিযান শুরু করেছে৷
News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago