খবর লাইভ : নির্বাচনী প্রস্তুতিতে পশ্চিমবঙ্গে আবারও বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুনানির কাজ আরও দ্রুত ও সুচারুভাবে সম্পন্ন করতে প্রায় দুই হাজারের বেশি নতুন মাইক্রো অবজার্ভার নিয়োগ করবে কমিশন।
সূত্রের দাবি অনুযায়ী, আগের পর্যায়ে ইতিমধ্যেই ৪৬০০ জন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছিল, কিন্তু নির্ধারিত সময়ে এসআইআর-এর শুনানি শেষ করতে কাজের চাপ আরো বাড়ায় এই অতিরিক্ত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়োগ হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগামী সপ্তাহে প্রশিক্ষণ দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
এদিকে কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি ২৬ লক্ষ ভোটারের তথ্যগত অসঙ্গতি (লজিক্যাল ডিসক্রিপেন্সি ও ‘নো ম্যাপিং’ সম্বলিত) রয়েছে, যার ভিত্তিতে শুনানি প্রয়োজন। ইতিমধ্যেই ৭০ লক্ষের বেশি শুনানির নোটিশ তৈরি করা হয়েছে এবং প্রায় ৩৪ লক্ষ নোটিশ পাঠানো হয়েছে। কাজটি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পন্ন করার লক্ষ্য রাখা হয়েছে।
মাইক্রো অবজার্ভারদের দায়িত্ব হবে প্রতিটি শুনানি কেন্দ্রের কার্যক্রম তদারকি করা, ভোটারদের জমা দেওয়া কাগজপত্র যাচাই করা এবং এনুমারেশন ফর্মের সঠিকতা নিশ্চিত করা। শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়লে ওই কেন্দ্রগুলিতে আরও বেশি মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হবে।
এসআইআর প্রক্রিয়া ২০২৬ সালের পূর্ববর্তী বিধানসভা নির্বাচনের জন্য ভোটার তালিকা সর্বোপরি নির্ভুল করার উদ্দেশ্যে শুরু হয়েছে, যাতে প্রতিটি ভোটারই সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
আগের মতোই রাজ্যের কোনও সরকারি কর্মচারীকে নয়, কেন্দ্রীয় কর্মচারীদেরই মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। কমিশন সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণ দেওয়া হবে নবনিযুক্ত মাইক্রো অবজার্ভারদের।
শুধু অতিরিক্ত মাইক্রো অবজার্ভার নিয়োগ নয়, বাড়ানো হবে শুনানি কেন্দ্রও। শুনানির কাজ করছেন এইআরও-রা (সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক)। শুনানিকেন্দ্র বাড়লে এইআরও বৃদ্ধি করা হবে। সেই সব কেন্দ্রের জন্য মাইক্রো অবজ়ার্ভারদের সংখ্যা বাড়বে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…