খবর লাইভ : সল্টলেকে আইপ্যাকের অফিসে ইডি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দ্রুত আইপ্যাকের অফিসে পৌঁছে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে প্রতীক জৈনের বাড়ি থেকে সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন মমতা। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। আদালতে গিয়েছে ইডি-তৃণমূল দুতরফই। পুরো বিষয়টি নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে বিজেপি। প্রশ্ন উঠেছে, কেন সেদিন এত তৎপর হলেন মুখ্যমন্ত্রী? কেন তদন্তে বাধা দেওয়া হল? এবার প্রশ্ন উঠল মুখ্যমন্ত্রীর গাড়ি নিয়েও।
বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, যে গাড়ি নিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, সেই দুটোর নম্বর এক নয় কেন? সবুজ ফাইলে কী ছিল, প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, কয়লা কেলেঙ্কারির মতো দুর্নীতিতে শিলমোহর লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে যতগুলি তদন্ত চলছে, সেগুলি সব চলছে হাইকোর্টের নির্দেশে। এর আগেও দেখা গিয়েছে, গতি শ্লথ হয়ে যাওয়ার জন্য আদালতে ভর্ৎসনার সম্মুখীন হতে হয়েছে। শমীকের দাবি, মমতা কেন পৌঁছে গেলেন সেই সব প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
আসলে গত বৃহস্পতিবার সল্টলেক সেক্টর ৫-এর অফিসে যখন ইডি তল্লাশি চলছে, তখন পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এরপর বেশ কিছু ফাইল সেই অফিস থেকে বের করে গাড়িতে তোলা হয়। যে গাড়িতে মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেই গাড়িতেই তোলা হয় ফাইল। পরে অন্য গাড়িতে বেরিয়ে যান মমতা। জানা গিয়েছে, যে গাড়িতে মমতা ওই অফিসে গিয়েছিলেন, সেটি ছিল দলের গাড়ি, আর যে গাড়িতে ফিরে যান সেটি সরকারি গাড়ি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…