খবর লাইভ : জেলা রাজনীতিতে বড়সড়ো রদবদল। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক কেরিয়ারে কোচবিহার জেলার অন্যতম প্রধান মুখ তিনি। তাঁর এই পদত্যাগের খবর সামনে আসতেই জেলাজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন। সূত্রের খবর, পদত্যাগের কথা নিজে জানিয়েছেন তিনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহারের পুর পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি নিয়ে দলের অন্দরে একাধিক আলোচনা চলছিল, যার জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে।
রবীন্দ্রনাথ ঘোষ এক সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন সফলভাবে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২২ সালের পুরসভা নির্বাচনে জয়ের পর তাঁকে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর কার্যকালে শহরের একাধিক পরিকাঠামোগত উন্নয়ন ও হেরিটেজ সংরক্ষণের কাজ শুরু হয়েছিল।
রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করায় আপাতত কে হতে চলেছেন কোচবিহারের পরবর্তী পুর-চেয়ারম্যান, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ সাহা চেয়ারম্যানের পদে বসতে পারেন বলে চর্চা চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…