হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা, এখনও পর্যন্ত ২৪

খবর লাইভ : হিমাচল প্রদেশের সিরমৌউর জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হলো কমপক্ষে ২৪ জনের, আহত আরও ৫২। শুক্রবার দুপুরে হরিপুরধার বাজারের কাছে একটি বেসরকারি বাস প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। গুরুতর আহত ৩ জনকে আইজিএমসি শিমলাতে রেফার করা হয়েছে। প্রশাসনের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

জানা গেছে, শিমলা থেকে কুপভি যাচ্ছিল ওই বেসরকারি বাসটি। সকাল ৭টা ৩০ মিনিটে শিমলা থেকে রওনা দেওয়া বাসে মোট ৬৬ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মহিলা ও শিশুও ছিল। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নেমে পড়েন। পরে পুলিশ ও স্বাস্থ্য দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সহ একাধিক রাজনৈতিক নেতা। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় আই-প্যাকের দফতরে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ইডির বিরুদ্ধে দু’টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে আইনি লড়াইও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস কলকাতা হাই কোর্টে আবেদন জানিয়ে ইডির অভিযানকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি বাজেয়াপ্ত সমস্ত গোপনীয় দলিলপত্র অবিলম্বে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছে।

অন্যদিকে, ইডি আদালতে দাখিল করা আবেদনে দাবি করেছে, আই-প্যাকের দফতরে তল্লাশি বাংলার কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িত। একই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  সরকারি তদন্তে বাধা দিয়েছেন এবং বেশ কিছু নথি ছিনতাই করেছেন।
এই পরিস্থিতিতে ইডির অভিযানের প্রতিবাদে শুক্রবার একটি প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর চেষ্টা। ইডির এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসও। বিরোধী দলগুলির অভিযোগ, মোদি সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ও বেছে বেছে বিরোধী নেতাদের নিশানা করছে। এই ইস্যুতে রাজ্য রাজনীতি আরও সংঘাতপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago