১৬ কোটি টাকা আইপ্যাক-এর অ্যাকাউন্টে ঢুকেছিল, চেক নম্বর উল্লেখ করে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

খবর লাইভ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ইডি হাইকোর্টে যে মামলা করেছেন, তাতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, বৃহস্পতিবার যা ঘটেছে, তা ফৌজদারী অপরাধ। এভাবে তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া যায় না বলে দাবি করেছেন তিনি। দুর্নীতির ১৬ কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ঢুকেছিল বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি-তল্লাশি ঘিরে দিনভর নাটক চলে। তল্লাশির মাঝে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল হাতে নিয়ে বেরিয়ে যান তিনি। এই ঘটনায় তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ইডি। সেই ঘটনাকে ‘ফৌজদারী অপরাধ’ বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী।

কী দাবি করেছেন শুভেন্দু? তার দাবি, কেন্দ্রীয় প্রকল্প ‘জল জীবন মিশন’-এর ৮০০০ কোটি টাকা পেয়েছিল বাংলা, কিন্তু কোনও কাজ হয়নি। বিরোধী দলনেতার অভিযোগ, ২০২১ সালে এই প্রকল্পের বরাত পেয়েছিল একটি সংস্থা। ১৭০ কোটি টাকার বরাত পেয়েছিল তারা। কাকদ্বীপের একটি ব্যাঙ্ক থেকে তার মধ্যে ১৬ কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। এমনকী ওই লেনদেনের চেক নম্বরও বলে দিয়েছেন শুভেন্দু।

বিরোধী দলনেতা আরও দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কিছুই নিয়ে যেতে পারেননি। শুভেন্দু বলেন, উনি যে প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে গিয়েছেন, সেই তালিকা অনেকের কাছেই রয়ে গিয়েছে। উনি যে ল্যাপটপ নিয়ে গিয়েছেন, তাতে কী আছে কেউ জানে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago