খবর লাইভ : ভাতা নয়, বেতন চাই, এই দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে তীব্র বিক্ষোভে শামিল হলেন আশা কর্মীরা। বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে কাতারে কাতারে জড়ো হয়ে আন্দোলনে নামেন শ’য়ে-শ’য়ে আশা কর্মী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, নিরাপত্তার কারণে স্বাস্থ্য ভবনের মূল দরজা বন্ধ করে দিতে হয়। আন্দোলনকারীদের স্লোগানে সোচ্চার আন্দোলনকারীরা। দাবি মানতেই হবে, মরার আগে পর্যন্ত আন্দোলন চলবে, তুমুল বিক্ষোভ আশা কর্মীদের।
তাঁদের দাবি, মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন দিতে হবে। ভাতা নয়, নিয়মিত বেতন চালুর দাবিতেই অনড় আন্দোলনকারীরা। বিক্ষোভের চাপে পুলিশের তৈরি করা ব্যারিকেড ভেঙে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য ভবনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা সামাল দিতে পুলিশ প্রশাসন বারবার আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন জানায়। আন্দোলনরত আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে সরাসরি বৈঠকের দাবি জানিয়েছেন। পাশাপাশি, তাঁদের দাবি পূরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেছেন আন্দোলনকারীরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…