খবর লাইভ : স্কুলজীবনে যেমন কিছু ছাত্র পড়াশোনায় ভালো ছাত্রদের নকল করত, তেমনই এখন ভাইপো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে অনুকরণ করার চেষ্টা করছেন। ভোটচুরি ইস্যুতে কমিশনকে অভিষেক বন্দোপাধ্যায়ের নিশানাকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি দাবি করেছেন, অভিষেক রাহুল গান্ধীকে ‘নকল’ করছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগকে ঘিরে এবার শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর।
অধীর চৌধুরী বলেন, ছোটবেলায় স্কুলে পড়ার সময় পরীক্ষা এলে যেমন মেধাবী ছাত্রদের খাতা দেখে অনেক ছাত্র উত্তর নকল করত, ঠিক তেমনই ভাইপো রাহুল গান্ধীর দেখানো পথ অনুসরণ করে তাঁকে নকল করার চেষ্টা করছেন। অধীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।
অধীর চৌধুরী আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেছেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলেননি। তাঁর কথায়, মানুষ নিজেরাই বিচার করবেন, তিনি আসলে কার হয়ে কাজ করছেন। বিজেপির বিরুদ্ধে অভিষেক একটি শব্দও উচ্চারণ করেন না।
উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ইভিএম নয়, বরং ভোটার তালিকা ও সফটওয়্যারে কারচুপির মাধ্যমে ‘ভোট চুরি’ করা হচ্ছে। তাঁর অভিযোগ, এআই কে কাজে লাগিয়ে ৫০ লক্ষ থেকে এক কোটি ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি, ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ দেখিয়ে চিহ্নিত করা ১.৩৬ কোটি ভোটারের তালিকা প্রকাশের দাবিও তোলেন তিনি।
বিজেপি নেত্রী কেয়া ঘোষের দাবি, বিজেপির পূর্ণ আস্থা রয়েছে যে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ দেবে। তিনি আরও বলেন, এই কারণেই তৃণমূল অস্বস্তিতে রয়েছে, কারণ তাদের ভোটব্যাঙ্কে অবৈধ বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা, মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটাররা রয়েছে।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আলোচনার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ধৈর্য হারান। আমরা বলা শুরু করতেই থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। উঁচুগলায় কথা বলে আমার দিকে আঙুল তোলেন। আমি তখন বলি, আঙুল নামিয়ে কথা বলুন। আপনি কিন্তু মনোনীত। আমি জনগণের দ্বারা নির্বাচিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…