খবর লাইভ : গোটা বিশ্ব যখন নববর্ষের আনন্দে মেতে উঠেছে , ঠিক সেই সময় ফের উসকানিমূলক কার্যকলাপে জড়াল পাকিস্তান। নববর্ষের দিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় ভূখণ্ডে একটি পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছে। ড্রোনটি শনাক্ত হতেই তৎপর হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি পুঞ্চে ওই ড্রোনটি ঢুকে পড়ে। প্রায় পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে ড্রোনটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে উড়ে বেড়াতে দেখা যায়। এরপরই সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। তদন্তকারী সংস্থাগুলি ড্রোনটির ফ্লাইট ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখছে এবং কোথা থেকে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে জম্মু ও কাশ্মীর প্রশাসন কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু অংশে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই নিষেধাজ্ঞার পর এই নিয়ে দ্বিতীয়বার নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোন কার্যকলাপ লক্ষ্য করা গেল, যা নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ আরও বাড়িয়েছে।
ড্রোন শনাক্ত হওয়ার পর তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ড্রোনের মাধ্যমে পাঠানো একটি চালান বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই চালানে গোলাবারুদ, একটি আইইডি এবং মাদকদ্রব্য ছিল। নিরাপত্তা সংস্থাগুলি পুরো বিষয়টির তদন্তে নেমেছে। এর সঙ্গে কোনও জঙ্গি নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এখনও তল্লাশি ও নজরদারি অভিযান চলছে।
এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন দেখার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে সাম্বা জেলার ফুলপুর এলাকায় একটি সন্দেহভাজন ড্রোন নজরে আসে। তখন ড্রোনটি অল্প সময়ের জন্য ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে ফের ফিরে যায়। সেই ঘটনায় যদিও তল্লাশিতে বিশেষ কিছু উদ্ধার হয়নি।
প্রসঙ্গত , ২০২৫ সালের মে মাসে ‘অপারেশন সিন্দুর’-এর পর থেকেই পাকিস্তানের তরফে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তৎপরতা বেড়েছে। ওই সময় একাধিকবার ভারতীয় সীমান্তের ওপারে ড্রোন পাঠানোর চেষ্টা করা হলেও, ভারতীয় সেনাবাহিনী সেগুলিকে ভূপাতিত করে। নববর্ষের দিন ফের ড্রোন কার্যকলাপ সামনে আসায় সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…