ছয় বছরের রেকর্ড ভেঙে কলকাতার পারদ ১২.৯, দার্জিলিংকে টেক্কা দিতে প্রস্তুত দক্ষিণবঙ্গ

খবর লাইভ : বড়দিনের রেশ কাটতে না কাটতেই খাস কলকাতায় জাঁকিয়ে বসেছে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমের শীতলতম দিন তো বটেই, এমনকি ২০১৮ সালের পর ২৫ ডিসেম্বরের আবহাওয়া রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছে আজকের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শেষবার ২০১৮ সালে ২৫ ডিসেম্বর শহরের পারদ ১২.৯ ডিগ্রিতে নেমেছিল। বছরের শেষলগ্নে উত্তুরে হাওয়ার দাপটে ফের সেই কনকনে ঠান্ডার আমেজ ফিরে এল শহরবাসীর জীবনে। তবে শুধু কলকাতা নয়, জেলাগুলিতেও শীতের কামড় মারাত্মক। আবহাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা নিম্নচাপ না থাকায় অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। আর তার ফলেই পারদের এই পতন।

প্রথা মেনে শৈলশহর দার্জিলিং আজও রাজ্যের শীতলতম স্থান। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মজার বিষয় হলো, উত্তরবঙ্গের জেলাগুলির তুলনায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ পতনের হার বেশ ঈর্ষণীয়। শ্রীনিকেতনে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে, বর্ধমান ও সিউড়িও ৯ ডিগ্রির নীচে ঘোরাফেরা করছে।

আজকের তাপমাত্রা: দার্জিলিং: ৫.৪ (শীতলতম) | | শ্রীনিকেতন: ৮.০ বর্ধমান: ৮.৮ কল্যাণী / সিউড়ি: ৯.০  বাঁকুড়া: ৯.২ | পুরুলিয়া: ১০.০ | আসানসোল: ১০.২ | | পানাগড়: ১০.৬ | কলকাতা (আলিপুর): ১২.৯ |

আগামী কয়েকদিনের পূর্বাভাস: হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৭ ডিসেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত এই শীতের স্পেল বজায় থাকবে। আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। রবিবার থেকে বছরের শেষ দিন পর্যন্ত তাপমাত্রা কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে বড় কোনো বদল না ঘটলে কনকনে ঠান্ডাতেই নতুন বছরকে বরণ করতে চলেছে রাজ্যবাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago