খবর লাইভ : চলতি বছরেও বর্ষার সময় দামোদরের ভয়াবহ রূপ দেখেছে একাধিক জায়গার মানুষ। বিশেষ করে যারা দামোদর তীরবর্তী এলাকায় বসবাস করেন তাদের ফসল যেমন নষ্ট হয়ে গেছে বারবার তেমনই গৃহপালিত পশুও খোয়াতে হয়েছে। বহু মানুষের কাঁচা বাড়ি পড়ে গেছে। বন্যার পিছনে অবশ্য বারবার বেআইনিভাবে বালি তোলার কারণকে দায়ী করা হয়েছে। বহুবার সম্মান মাধ্যমে খবর হয়েছে, তারপর হয়তো সাময়িক বন্ধ হয়েছে। তবে সম্পূর্ণভাবে বন্ধ হয়নি বেআইনিভাবে বালি তোলার কাজ। বহু ক্ষেত্রেই পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরেও বালি মাফিয়াদের দাপট কমেনি।
হাওড়ার আমতায় দীর্ঘদিন ধরেই সক্রিয় বালি মাফিয়াদের একাংশ। ফের রাতের অন্ধকারে আমতার খোরোপে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে বলে এলাকাবাসীদের দাবি। গভীর রাতে দামোদরের বালি ডাম্পারের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে। পুলিশ, প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে এলাকাবাসীদের দাবি। নাম প্রকাশে অনিচ্ছুক আমতার এক বাসিন্দা বলেন, ‘ কিছুদিন ধরে রাত একটা নাগাদ বালি তুলে ডাম্পারে করে অন্যত্র চলে যাচ্ছে। এতে নদী গতিপথ হারাতে পারে। ব্যাহত হতে পারে জনজীবন। বেআইনিভাবে বালি তোলার কারণেই বারবার এই এলাকা বন্যার শিকার হচ্ছে। অবিলম্বে এই জিনিস বন্ধ হওয়া উচিত।’
রাজ্য পুলিশের এক কর্তা বলেন, ‘অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করতে হবে নচেৎ আগামী প্রজন্ম ক্ষতির সম্মুখীন হবে।’ এখন দেখার প্রশাসন কত তাড়াতাড়ি এই বেআইনি কাজ বন্ধ করতে পারে। কীভাবে রাতের অন্ধকারে বালি তোলা হচ্ছে সেই ছবি দেখতে হলে আপনারা নজর রাখুন আমাদের খবর লাইভ চ্যানেলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…