কূটনৈতিক সংঘাত তুঙ্গে, ফের ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা

খবর লাইভ : ভারত ও বাংলাদেশের মধ্যেকার কূটনৈতিক তিক্ততা এবার চরম পর্যায়ে পৌঁছাল। গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে তাঁকে ঢাকার বিদেশ মন্ত্রকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত ১৪ ডিসেম্বরও তাঁকে তলব করা হয়েছিল।

গত কয়েক দিন ধরেই দুই দেশের মধ্যে টানাপড়েন বাড়ছিল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্রথমে ভারত বাংলাদেশে তাদের একাধিক ভিসা আবেদন কেন্দ্র (রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম) বন্ধ করে দেয়। এর পাল্টা হিসেবে সোমবার রাতারাতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশের ভিসা কেন্দ্র সহ শিলিগুড়ি ও আগরতলার কেন্দ্রগুলিও বন্ধ করে দেয় ঢাকা। এই ‘ভিসা যুদ্ধের’ আবহে মঙ্গলবার সকালে পুনরায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

মূলত ময়মনসিংহে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। ভারত সরকার সেই বিক্ষোভকে ‘অতিরঞ্জিত’ না করার আবেদন জানালেও, ইউনূস প্রশাসন দিল্লির অবস্থানকে ‘সরলীকরণ’ হিসেবে দাগিয়ে দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতবিরোধী মন্তব্য এবং ভারতীয় কূটনৈতিক দপ্তরগুলির নিরাপত্তা নিয়ে নয়াদিল্লির উদ্বেগ পরিস্থিতিকে আরও জটিল করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই গতিপ্রকৃতি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক অস্থির সময়ের ইঙ্গিত দিচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago