শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারার অভিযোগে গ্রেফতার ট্রাক চালক

খবর লাইভ : সন্দেশখালির শাহজাহান শেখ সংক্রান্ত মামলায় চাঞ্চল্যকর মোড়। মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত ট্রাকচালক আলিম মোল্লা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আলিমই ১৬ চাকার ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন।

ঘটনাটি ঘটে গত ১০ ডিসেম্বর সকালে। সাক্ষ্য দিতে যাওয়ার পথে সন্দেশখালির বাসিন্দা ভোলা ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালক এবং ভোলার পুত্রের। গুরুতর আহত হন ভোলা ঘোষ নিজেও।

ভোলার অভিযোগ, তিনি শাহজাহান শেখ মামলার সাক্ষী বলেই তাঁকে খুন করার ছক কষা হয়েছিল। সেই উদ্দেশ্যেই লক্ষাধিক টাকা নিয়ে আলিম মোল্লা ট্রাক চালিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। ঘটনার পর থেকেই এই দুর্ঘটনাকে ‘সাধারণ পথদুর্ঘটনা’ নয়, বরং পরিকল্পিত হত্যাচেষ্টা বলেই দাবি করে আসছিলেন ভোলা।

রবিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার একটি গোপন ডেরা থেকে আলিম মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হচ্ছে।

এই ঘটনায় এর আগে চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে তিন জনের নাম প্রাথমিক এফআইআরে ছিল না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা তাঁদের শনাক্ত করেন। পরে এফআইআরে নাম থাকা নজরুল মোল্লাকেও গ্রেফতার করা হয়।

ভোলার অভিযোগ অনুযায়ী, দুর্ঘটনার পর নজরুলই বাইকে করে ট্রাকচালককে এলাকা থেকে পালাতে সাহায্য করেন। ধৃতদের জেরা করেই শেষ পর্যন্ত আলিম মোল্লার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, এবার টাকা লেনদেনের সূত্র, ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল এবং শাহজাহান মামলার সঙ্গে এই ঘটনার সরাসরি যোগ কতটা তা খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago