খবর লাইভ : পশ্চিমবঙ্গে নির্বাচনী কমিশন শুরু করল ‘নো-ম্যাপিং’ ভোটারদের শুনানির নোটিশ পাঠানো। নির্বাচন কমিশন বৃহস্পতিবার থেকে শুরু করেছে ‘নো-ম্যাপিং’ শ্রেণীর ভোটারদের শুনানির নোটিশ পাঠানো। ২০০২ সালের এসআইআর ভোটার তালিকার সাথে কোনো যোগসূত্র না থাকায় ৩০,৫৯,২৭৩ জন ভোটারকে এই নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার পর ভোটারদের কাছে শুনানিতে অংশ নেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হবে। নোটিশেই জানানো হবে কোথায় ও কখন শুনানি হবে।
এ ছাড়াও খসড়া তালিকায় থাকা প্রায় ১ কোটি ৩৬ লক্ষেরও বেশি ভোটারের তথ্য নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে। তাদের ক্ষেত্রে বুথ স্তরের আধিকারিক যাচাইয়ের পরে আশঙ্কা অব্যাহত থাকলে তাদেরও শুনানির জন্য ডাকা হবে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। শুনানিতে বৈধ প্রমাণ দেখাতে কমিশন ১৩টি স্বীকৃত নথি দেখানোর অনুরোধ করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যদি কোনও ভোটার নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত হতে না পারেন, তাহলে বিশ্বাসযোগ্য কারণ দেখালে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে। এছাড়া যারা ৮৫ বছর বা তার বেশি বয়সে পৌঁছেছেন, তাদের জন্য বাড়িতেই শুনানি করার বিশেষ ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…