সাদা কাগজে অসংখ্য ভুলে ভরা ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের নাটক দেখে হাসছে বাংলার মানুষ

খবর লাইভ : মেসি কাণ্ডে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে রাজ্য পুলিশের ডিজি সহ বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখে ক্রীড়া মন্ত্রী পথ ছাড়তে চাইলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রীদের অন্যতম অরূপ বিশ্বাস। কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় অরূপ বিশ্বাসের নামে সেই চিঠি পোস্ট করেছেন। “নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি”। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ অরূপ বিশ্বাসের।

সবই ঠিক আছে কিন্তু কাজটা খুব কাঁচা। আচ্ছা ভাবুন তো, একজন রাজ্যের মন্ত্রী পদত্যাগ করতে চাইছেন, ভালো কথা। সেটা মুদিখানার সাদা কাগজে। আর যার প্রত্যেকটা লাইনে একটার পর একটা বানান ভুল। ক্রীড়ামন্ত্রী নিজের পদের বানানটা জানেন না, এটা আপনি মানতে পারেন। আসলে পুরোটাই মানুষকে বোকা বানানোর চেষ্টা।

বিষয়টি নিয়ে বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, কুণাল ঘোষের পোস্ট থেকেই জানা গেল অরূপ বিশ্বাস নাকি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন।এটা কোনও জবাবদিহি নয়, এটা বৃহত্তর নাটকেরই অংশ।

তিনি আরও লিখেছেন, কয়েকজন পুলিশ অফিসারকে শোকজ, একজনের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসেডিং সবই লোক দেখানো ব্যবস্থা।এই অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তৃণমূল ও তাদের ঘনিষ্ঠরা। পুলিশ কী তদন্ত করবে,আর মুখ্যমন্ত্রীর পছন্দের প্রাক্তন বিচারপতি কী বিচার করবেন সবাই জানে।এই মামলায় একটাই দাবিনিরপেক্ষ তদন্ত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago