মুখ্যমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার স্বপ্নে জল ঢেলে দিলেন রাষ্ট্রপতি, রাজ্যের বিলে সম্মতি দিলেন না

খবর লাইভ : রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব সংক্রান্ত দুই সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই বিলগুলিতে বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে রাজ্যপালের  বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাতে রাষ্ট্রপতি সই না করায় আপাতত আচার্যের পদে বসতে পারবেন না মুখ্যমন্ত্রী।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, গত বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ে আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে যাতে বসানো হয়, সেই প্রস্তাব ছিল ওই বিলে। একইসঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২২-ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। সেখানেও রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য হিসেবে নিয়োগের প্রস্তাব রাখা হয়েছিল। কিন্তু এই দুই বিলেই সই করেননি রাষ্ট্রপতি। কারণ বর্তমানে রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, রাজ্যপাল নিজের পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। সেবিষয়টি বিবেচনা করেই সংশোধনী দু’টি বিলে সম্মতি জানাননি রাষ্ট্রপতি।

উল্লেখ্য, রাজ্যের মন্ত্রীসভার বৈঠকেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মতো শুরু হয়েছিল আইন সংশোধনের কাজ। বিধানসভায় সেই বিল পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তাতে রাষ্ট্রপতি সই না করায় আপাতত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বহাল থাকছেন রাজ্যপালই।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago