খবর লাইভ : সিরিয়ায় হামলা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের। ঘটনায় মৃত্যু হয়েছে দুই মার্কিন সেনা জওয়ানের পাশাপাশি এক মার্কিন নাগরিকের। আহত হয়েছেন আরও তিনজন। জঙ্গি হামলার ঘটনা সামনে আসতেই গর্জে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
এক বছর আগে সিরিয়ায় পতন হয়েছিল প্রেসিডেন্ট বাশার-আল-আসাদ সরকারের। সেই ঘটনার পর এই প্রথম সিরিয়ায় মার্কিন সেনাদের উপর জঙ্গি হামলা হল। সিরিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিয়ার মধ্যাঞ্চলে একটি শহর পরিদর্শনের সময় মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ইসলামিক স্টেটকে নিশ্চিহ্ন করতে সিরিয়ায় বিপুল মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আইসিসের বিরুদ্ধে লড়াই চলছেই। যদিও শনিবারের হামলায় কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা, তা জানানো হয়নি।
এদিকে সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প লিখেছেন, ‘সিরিয়ার এক বিপজ্জনক অঞ্চলে ইসলামিক স্টেট হামলা চালিয়েছে আমেরিকা ও সিরিয়ার বিরুদ্ধে। যা সিরিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই।’ এরপরই তিনি বলেন, ‘এই হামলার জন্য খুবই ভয়ংকর প্রতিশোধ নেওয়া হবে।’ এরপর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও এই হামলার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। তবে সিরিয়া ওই অঞ্চলে মার্কিন সেনাদের সহযোগিতা করছে বলেও জানান ট্রাম্প।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…