ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম শেখ শাহজাহান-মামলার অন্যতম সাক্ষী, মৃত্যু ছেলে এবং গাড়ির চালকের

খবর লাইভ :  দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভোলানাথ ঘোষের ছেলে এবং তাঁর চালকের। গুরুতর জখম অবস্থায় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ভোলানাথ ঘোষকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাজাট থানার পুলিশ। নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনও অন্তর্ঘাত? ইতিমধ্যে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী ঘটনাকে পরিকল্পিত বলে দাবি বিজেপি নেত্রী রেখা পাত্রের। এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ”দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে খুন করার চেষ্টা করা হয়েছে।” অভিযুক্ত ট্রাক চালক শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেও দাবি বিজেপি নেত্রীর। শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই যে মামলা করেছে, সেই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন ভোলানাথ ঘোষ। জানা গিয়েছে, এদিন সকালে আদালতের একটি কাজে যাচ্ছিলেন তিনি। সেই সময় ন্যাজোটের বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকের সঙ্গে ভোলানাথ ঘোষের গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার পর রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে গাড়িটি।

শেখ শাহজাহান বন্দি রয়েছেন জেলে। চলছে মামলা। আর সেই পরিস্থিতিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়ি এ হেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ায় নেপথ্যে উঠে আসছে খুনের ষড়যন্ত্রের বিষয়টি। ছেলেকে নিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন বলে দাবি করেছেন আহত সাক্ষী। তিনি প্রাণে বেঁচে গেলেও, মৃত্যু হয়েছে তাঁর ছেলে এবং গাড়ির চালকের। তাহলে কি মূল সাক্ষীকে সরিয়ে দেওয়ার জন্যই এই দুর্ঘটনার পরিকল্পনা করা হয়েছিল? উঠছে প্রশ্ন। যে ট্রাকটি সন্দেশখালি শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা সিবিআই- এর মামলার মূল সাক্ষীর গাড়িতে ধাক্কা মেরেছে, তার চালক এখনও পলাতক। সেই চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছোট ছেলের।

ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি। বরাতজোরে তিনি প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন ছোট ছেলে এবং গাড়ির চালককে। ট্রাকের ধাক্কা দিয়ে মামলার অন্যতম সাক্ষীকে কি খুনের ছক কষা হয়েছিল? এর পিছনে কি রয়েছে জেলবন্দি শেখ শাহজাহন? এ ধরনের একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন, সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। জানা গিয়েছে, যে জায়গায় ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কা মেরেছে ওই ট্রাকটি, সেই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago