যশস্বীর শতরানে শেষ ম্যাচে জয় ৯ উইকেটে, সিরিজ ভারতের পকেটে

খবর লাইভ : ভাইজ্যাগে প্রসিদ্ধ কৃষ্ণার পেস এবং কুলদীপের স্পিনের জালে আটকে বড় রান করতে ব্যর্থ হল দক্ষিণ আফ্রিকা। ডি’কক সেঞ্চুরি করে বড় রানের ইনিংস গড়ার স্বপ্ন দেখালেও সেই স্বপ্নে জল ঢেলে দেয় ভারতের এই দুই বোলার। ফলে মাত্র ২৭০ রান তুলল প্রোটিয়ারা। ২৭১ রান হাসতে হাসতে তাড়া করে জিতল ভারত। শতরান করলেন যশস্বী জয়সওয়াল। রান করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। ৯ উইকেটে ম্যাচ জিতে এক দিনের সিরিজ় নিজেদের নামে করলেন লোকেশ রাহুলেরা। তিনি হাসি ফোটালেন কোচ গৌতম গম্ভীরের মুখেও। টেস্ট সিরিজে চুনকামের লজ্জা কিছুটা হলেও মুছলেন গম্ভীর।

প্রথম দুই এক দিনের ম্যাচে পরে বল করতে গিয়ে ভারতীয় বোলারদের যে অবস্থা হয়েছিল, বিশাখাপত্তনমে সেটাই হল দক্ষিণ আফ্রিকার বোলারদের। ২৭১ রান হাসতে হাসতে তাড়া করে জিতল ভারত। শতরান করলেন যশস্বী জয়সওয়াল। রান করলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। ৯ উইকেটে ম্যাচ জিতে এক দিনের সিরিজ নিজেদের নামে করলেন লোকেশ রাহুলেরা। তিনি হাসি ফোটালেন কোচ গৌতম গম্ভীরের মুখেও। টেস্ট সিরিজে চুনকামের লজ্জা কিছুটা হলেও মুছলেন গম্ভীর।

দ্বিতীয় স্পেলে এসে দক্ষিণ আফ্রিকাকে সমস্যায় ফেললেন প্রসিদ্ধ কৃষ্ণ। চলতি সিরিজ়ে ভাল বল করতে পারেননি তিনি। এই ম্যাচেও রান দিচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় স্পেলে ছবিটা বদলাল। একই ওভারে প্রথমে ব্রিৎজকে (২৪) ও পরে এডেন মার্করামকে (১) আউট করলেন তিনি। আগের ম্যাচে শতরান করেছিলেন মার্করাম। ওপেনিং থেকে মিডল অর্ডারে নামানো হল তাঁকে। তাতেই হয়তো ছন্দপতন হল।

অন্য প্রান্তে ডি’কক ভাল খেলছিলেন। দ্রুত রান করছিলেন তিনি। হর্ষিত রানার বলে ছক্কা মেরে শতরান করেন তিনি। ভারতের মাটিতে নিজের সপ্তম শতরান করলেন ডি’কক। সনৎ জয়সূর্যের রেকর্ড ছুঁলেন তিনি। যদিও তার পরে বেশি ক্ষণ টিকে থাকেননি। ৮৯ বলে ১০৬ রান করে প্রসিদ্ধের বলেই আউট হলেন ডি’কক।

ডেওয়াল্ড ব্রেভিস ও মার্কো জানসেন জুটি গড়লেও কুলদীপ যাদব দ্বিতীয় স্পেলে আসার পর সমস্যায় পড়লেন তাঁরা। ব্রেভিসকে ২৯ রানের মাথায় আউট করলেন কুলদীপ। জানসেনকেও ১৭ রানের মাথায় ফেরালেন তিনি। কর্বিন বশ আগের দুই ম্যাচে রান করলেও এই ম্যাচে পারলেন না। ৯ রানে কুলদীপের শিকার হলেন তিনি। শেষ দিকে কেশব মহারাজ ২০ রান করলেও পুরো ৫০ ওভার খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৭.৫ ওভারে ২৭০ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের হয়ে কুলদীপ ও প্রসিদ্ধ ৪ করে উইকেট নেন।

দক্ষিণ আফ্রিকা ২৭০ রান করায় খেলার রাশ ভারতের হাতেই ছিল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জানতেন, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। জুটি বাঁধেন তাঁরা। সময় নেন। যত সময় গড়াল ব্যাট করা তত সহজ হল। একটা সময় পড় হাত খুললেন ভারতের দুই ব্যাটার। শতরানের জুটি গড়লেন তাঁরা। দুই ব্যাটারই অর্ধশতরান করলেন।

একটা সময় মনে হচ্ছিল, ১০ উইকেটে জিতে যাবে ভারত। কিন্তু তা হল না। ওপেনিং জুটি ভাঙলেন মহারাজ। ৭৫ রান করে ফিরলেন রোহিত। শতরান হল না। ওপেনিং জুটিতে ১৫৫ রান করল ভারত। সেখানেই খেলা দক্ষিণ আফ্রিকার হাত থেকে বেরিয়ে গিয়েছিল।

দক্ষিণ আফ্রিকা ২৭০ রান করায় খেলার রাশ ভারতের হাতেই ছিল। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জানতেন, তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। জুটি বাঁধেন তাঁরা। সময় নেন। যত সময় গড়াল ব্যাট করা তত সহজ হল। একটা সময় পড় হাত খুললেন ভারতের দুই ব্যাটার। শতরানের জুটি গড়লেন তাঁরা। দুই ব্যাটারই অর্ধশতরান করলেন।

চলতি সিরিজে ফর্মে রয়েছেন কোহলি। আগের দুই ম্যাচে শতরান করেছেন। যশস্বীর সঙ্গে জুটি বাঁধলেন তিনি। এক দিনের ক্রিকেটে যশস্বী এর আগে অর্ধশতরান করতে পারেননি। এই ম্যাচে করলেন। অর্ধশতরানের পরেও খেলা চালিয়ে গেলেন। মাঝে মাঝে বলের লাইন মিস্‌ করলেও উইকেট ছুড়ে দিয়ে আসেননি তিনি। এক দিনের কেরিয়ারে নিজের প্রথম শতরান করলেন যশস্বী।

শেষ পর্যন্ত ৬১ বল বাকি থাকতে খেলা জিতে গেল ভারত। যশস্বী ১১৬ ও কোহলি ৬৫ রানে অপরাজিত থাকলেন। এক দিনের সিরিজ পকেটে করল ভারত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago